মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

অ্যাই তুমি ঈদ শপিং কড়েছো??

“অ্যাই তুমি ঈদ শপিং কড়েছো??”
.
-- “ ঈদে পোলাগো কোন শপিং টপিং লাগে না। একখান সাদা পাঞ্জাবি দিয়াই আমরা ৫-৭ ঈদ কাটায় দিতে পারি। সাদা রং, সো ডিস্কালার হবারো চান্স নাই, বরং দিন দিন উল্টা কালার হইবো tongue emoticon ”
.
“হুহ আমাদেড়ো তেমন শপিং টপিং লাগে না। জাস্ট সকালের জন্য একটা, বিকালের জন্য একটা রাতের জন্য একটা টোটাল তিনটা শেলোয়াড় কামিজ,
পড়দিন ফ্রেন্ডস দের সাথে বেড় হবার জন্য একটা জামদানী ছাড়ী।
টোটাল চারটা ড্রেসের জন্য মেচিং করে জাস্ট চার জোড়া জুতা,
চার কালাড়ের লিপিস্টিক,
অ্যাই শ্যাডো,
মাস্কাড়া,
ছয় জোড়া কানের দুল আড় ৫ ডজন চুড়ি। এই টুকুই...
.
ও ভূলে গেছি, আর ম্যাচিং করে চার কালারের চারটা পার্টি ব্যাগ.... এই তো..
.
ও না জাস্ট আরেকটা আছে, চার ড্রেসের জন্য চার কালারের মোবাইল কভার… ব্যাস
.
ও আরেকটা, চার কালারের ফ্রেমের চারটা সানগ্লাস.... এই অল্প কয়টাই আর কিছু কিনি না ঈদে..
.
এর বাহিরে শুধু সানস্ক্রিন, একটা ফেইসওয়াস,
টোনার, ফেসপ্যাক, হেয়ার কালার, স্কাব.... এগুলো তো লাগেই। এগুলো কি আর শপিং এর মধ্যে পড়ে নাকি...
.
ও আর ছোট একটা, মেহেদি....
.
ও আরেকটা আছে ছয় রকমের নেইলপালিস, নেইল পলিশ রিমুভার... দেটস ইট..... অন্যদের মত আমার অতো কেনাকাটা নাই ঈদে। ব্যাস এই কয়টা দিয়েই কোন মতে ঈদ কাটায় দেই”
.
.
confused emoticon

রবিবার, ১২ জুলাই, ২০১৫

দিলরুবা বেগমের স্টাটাসঃ

দিলরুবা বেগমের স্টাটাসঃ
“অফ আজকে ৫ম বাড়েড় মত ড়ক্ত দিয়ে আসলাম। ক্যামন জানি লাগছে বাট আ’ম হ্যাপি বিখজ এক জনেড় জান বাঁচাতে পাড়লাম। চেয়েছিলাম ৫ ব্যাগ দেই বাট এক ব্যাগের বেশি দেয়া পসিবল না।”
.
.
কমেন্টঃ
সমদ আলীঃ ‘আমি রক্ত দিয়েছি মাত্র দেড় মাস হলো। উফ তাড়াতাড়ি তিন মাস হয় না ক্যান আবাড় দিব। দেড় মাসকে তো দেড় যুগ মনে হচ্ছে’
.
বক্কর মিয়াঃ ‘এইভাবে ঢোল পিটানো উচিৎ না। আমি যে আজ পর্যন্ত ১০ ব্যাগ রক্ত দিসি একবারো কোথাও বলছি??’
.
কুলসুম খাতুনঃ “শো শুইট আপ্পি, আমি তো প্রতি মাসেই দেই ” ( squint emoticon )
.
দিলরুবা বেগমঃ “দেখুন বক্কর মিয়া, আমি ঢোল পিটাই নাই। আমি অন্যকেও উদ্ভুদ্দ কড়াড় জন্য এটা লিখেছি ইউ নো। ঢোল পিটাতে চাইলে আমি বলতে পাড়তাম যে আমি ৫০ টা কম্বল দিয়েছিলাম শীতে, গত মাসে এক ড়িক্সায়ালাকে ৫০০০ টাকা দিয়েছিলাম, প্রতি সাপ্তাহে দুই জন ভিখারিকে খাওয়াই। কই বলছি আমি কিছু। হুহ, ওয়েল ইউর ওউন মেশিন ”
.
.
সারমর্মঃ নো ডাউট এনারা সবাই ভালো কাম করছেন এবং অনেকেই উপকৃত হইছেন বাট ভালো কাম কইরাও সামান্যতম নেক হাসিল করতে পারছেন কিনা তাতে যথেষ্ঠ সন্দেহ আছে।
.
‘অশেষ নেক’ হাসিলে বদলে ভালো কাম কইরাও শুধু ঢোল পিটানর কারনে ‘অশেষ পাপ’ও অর্জন কইরা থাকতে পারেন। কারন উপ্রে দিয়া যাই কন মনের ভিত্রের কিচ্ছা কইলাম আল্লাহয় ভাল কইরাই জানে।
.
অতএব ভালা কাম যা করার চুপে চাপে গোপনে করেন। সওয়াবো কামান সাথে মাইনষেরে অন্যের পাড়া খাইয়া মরার হাত থেকে বাচান squint emoticon
(যাকাতের কাপড় নিতে গিয়ে যারা মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতে দাখিল করুন)

শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

এখন আর ‘ইফতার মাহফিল’ হয় না,

• এখন আর ‘ইফতার মাহফিল’ হয় না, হয় ‘ইফতার পার্টি’
• এখন আর ‘ইফতার পার্টির’ পরে নামাজের ব্যাবস্থা থাকে না, থাকে হ্যাং আউট/জম্পপেস আড্ডা।
.
• এখন আর অন্যকে খুব বেশি একটা ইফতার খাওয়ানো হয় না, হয় প্রতিদিনের ইফতারের আয়োজনের ছবি ফেবুকে আপলড দেয়া।
• রোজার পবিত্রতা রক্ষায় রোজাতে ‘লেট নাইট পার্টি’ হয় না, হয় ‘সেহেরী পার্টি’ সাথে আবার সঙ্গীতানুষ্ঠানো থাকে!! colonthree emoticon
.
• এখন আর ঈদের জন্য এক সেট কাপড় কেনাকাটা করা হয় না, হয় ঈদের শো অফের জন্য ১০ সেট কাপড় কেনাকাটা।
• এখন আর কোরআন খতমের প্রতিযোগীতা হয় না, হয় পিৎজা হাটে কে কার চেয়ে বেশি ইফতারে পিৎজা স্লাইস খেতে পেরেছে তার প্রতিযোগীতা।
.
• এখন আর গোপনে মানুষকে দান করা হয় না, হয় দান করে ভি সাইনের সেলফি আপলড করা (সাথে আবার লিখে দেয়া হয় ‘এটা দেখানোর জন্য না, ভালো কাজে অন্যকে উৎসাহিত করার জন্য’ colonthree emoticon )
• এখন আর ক্লান্তি আসবে বলে শপিং কমানো হয় না, হয় শপিং এর জন্য রোজা কম রাখা!!
.
• এখন আর ফরজ আদায় করা হয় না, হয় নফলের পিছনে ছুটতে গিয়ে ফরজ ছেড়ে দেয়া!!
• এখন আর রোজা মানে কম কম খাওয়া হয় না, হয় প্রতিদিন নামি দামী রেস্ট্রুরেন্টে ‘বাফেট’ সেহেরী/ইফতার/ ডিনার খেয়ে ফুড ব্যাংক এ ছবি সহ রিভিউ দেয়া।
• এখন আর ধর্মীয় কর্ম পূণ্যের আশায় করা হয় না, হয় ফ্যাশন রক্ষার্থে!!
.
• এখন আর ভালো কিছু দেখার আশা হয় না, হয় কেয়ামতের নতুন নতুন আজগুবি আলামত দেখার অপেক্ষা........... colonthree emoticon

বুধবার, ৮ জুলাই, ২০১৫

পিংক-পার্পেল মাইয়াগো কালার

পিংক-পার্পেল মাইয়াগো কালার
সাদা-কালা শোকের কালার 
গোল্ডেন-সিলভার বড়লোইক্কা কালার
টিয়া-কমলা খেইত্তা কালার
আর এখন “বে নী আ স হ ক লা” মানে রংধনুর সাত রঙ সমকামীগো কালার।
.
আবে হালায় তাইলে পিন্দুম টা কি? পলিথিনের লাহান রঙ বিহীন ট্রাস্পারেন্ট কাপড় পিন্দুম নি squint emoticon

শনিবার, ৪ জুলাই, ২০১৫

ছোট ভাইয়ের এক পরিচিত ভাইয়েরে

ছোট ভাইয়ের এক পরিচিত ভাইয়েরে তাঁর এক আঙ্কেলে জিগায়
.
"বাবা কোথায় ভর্তি হইছো?"
.
- "আঙ্কেল, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছি"
.
"বুয়েটে বুঝি আর চান্স পাইলা না"
confused emoticon

শুক্রবার, ৩ জুলাই, ২০১৫

ঐ তোরে বিয়া করামু

আম্মাঃ ঐ তোরে বিয়া করামু। ক কেমন বউ পছন্দ?
-কেমন বউ পছন্দ মানে?
.
আবে ধামড়া মাইয়া দেখুম, তা কেমন মাইয়া তোর পছন্দ হেইডা ক, তাইলে ঐ রকমই দেখুম।
-ও আইচ্ছা, চেকের মাইয়া দেইখো। চেকচেক টা আমারে লগে ভালো মানায়
.
চেক চেক মাইয়া!! কি কস এডি?? gasp emoticon
-ও চেকের মাইয়া পাওন যায় না, তাইলে স্ট্রেইপের মাইয়া দেইখো। এক কালারো চলে
তয় প্রিন্টের মাইয়া একটুও পছন্দ না squint emoticon
.
ঐ ফাইজলামি করছ?
- পরথমে শুরুডা কেডা করছে?? squint emoticon

বুধবার, ১ জুলাই, ২০১৫

পারমানবিক শক্তি ভালো কিছুর জন্যই আবিষ্কার

পারমানবিক শক্তি ভালো কিছুর জন্যই আবিষ্কার করা হইছিলো কিন্তু মানুষ হেইডারে দেশ ধ্বংস কইরা দেয়ার কাজে ব্যাবহার করতেছে।
.
মোবাইল আবিষ্কার হইছে ধ্রুত ও সহজ যোগাযোগের জন্য আর আমরা মানুষরা হেইডারে সহজে ও সহি তরিকায় মিথ্যা বলার কাজে ব্যাবহার করতেছি।
.
ফেসবুক পয়দা করছে সামাজিক যোগাযোগের একটা ভার্চুয়াল ভার্সন হিসাবে যেখনে মানুষ ঘরে বা অফিসে বসে দুনিয়ার যে কোন চিপার ফ্রেন্ডের সাথে আড্ডা, তাঁর ফিলিংস, অবস্থান, অবস্থা ইত্যাদি শেয়ার করতে পারে।
আর আমরা হেইডাতে লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদির মাধ্যমে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য বিভিন্ন আজাইরা পন্থা অবলম্বন করি।
.
কেউ পাশের রুমে মায়ের খোজ না নিয়া ফেবুকে মা নিয়ে আবেগী স্ট্যাটাস মারি। কেউ রোজার মাসে পোলা হইয়া মেয়েগো পিরিয়ড এবং রোজাতে এর সামাজিক এফেক্ট নিয়া পিএইচডি ডিগ্রীধারী টাইপ জ্ঞান ঝাড়ি যেখানে ঘরে নিজের ভইনেই এসব ব্যাপারে নিজেরে লুকায় রাখে সেদিকে খেয়াল রাখি না।
.
কেউ এক ব্যাগ রক্ত দিয়া বা দুই জন মিস্কিনেরে দুই প্যাকেট বিরানী দিয়া 
এক সাপ্তাহ হেইডার ভি সাইনের ফটো আপলডাই।
.
আবার কেউ ঘরে খোদার ৩০টা দিন বউ জামাইয়ে কাইজ্জা কইরা ফেবুকে নিজের বানাইন্না লুতুপুতু আবেগী ভালোবাসার গল্প ডেলিভারি দেই।
.
এতো অনেক লাইক শেয়ার হয়। শো শুইট/ শেলুট/ শুন্ডর মেন্টালিটি ইত্যাদি কমেন্ট পাওয়া যায় সাথে পপুলারিটিও বাড়ে। তারপরো এইখানে মন্দের ভালো হচ্ছে মিছা গল্প আপলড দিলেও হয়তো ঐটা দেইখা অন্য কেউ কিছু শিখতে পারে।
.
আরো কিছু পাগল আছে যারা ব্যাতিক্রম হইতে একটু অন্য লাইনে যায়। কেউ কাপড় চোপড় খুইল্লা নায়লা নাঈম হয়। কেউ পাগলের চরম পর্যায় দেখায়া “হ্যাপি” নামেও পাগলের আরেকটা স্তর তৈরী করে।
.
কেউ আর্থকোয়াক সেলফি দেয়, কেউ নামাজে সেজদায় বা বাথরুমে কমডে বইসা সেলফি আপলোডায়।
এত নিজের সম্মান যে কই যাইয়া ঠেকতাছে সেদিকে খেয়াল নাই শেয়ার বাড়তেছে ফলোয়ার বাড়তেছে তাতেই আলহামদুলিল্লাহ।
.
এইসব পাগলদেরো একটা ভালো দিক হচ্ছে এগো দেইখা আমরা ফ্রি বিনোদিত হইতে পারি।
.
কিন্তু ইদানিং এই পপুলারিটি তাড়াতাড়ি বাড়ানির জন্য ক্যান জানি মাইনষে গায়ে পইড়া ধর্মের বিরুদ্ধে লেখে!! কারন জানে এইটা এমন এক জিনিস যাতে আঘাত করলে কারো মাথাই ঠিক থাকে না। ফলাফল গাইল্লানির জন্য হইলেও তাতে কমেন্ট করবে, তা শেয়ার করবে এন্ড তাঁর পপুলারিটি এমনিতেই বাড়বে। 
.
তা নাহ হইলে আসিফ মিয়ারেই দেখেন। ওয় কাবা শরিফের দেয়ালে গে সাইন মানে রংধনু কালার দিতে পারে বাট গির্জা, মন্দিরে তো দেয় না??
.
আবার কোরবানী আইলে তা পশু অধিকারে আঘাত লাগে মগর নিজে বাসমতির লগে বিফ দিয়া খায় আবার হেইডার ছবিও আপলোডায়, তখন পশু অধিকারে আঘাত হয় না??
.
যেই কয়ডা স্বঘোষিত নাস্তিকের আইডি চিনি প্রায় সব কয়ডার আইডি নেম দেখেন মুসলমান!! বাংলাদেশে নাস্তিক বুঝি সব মুসলমান ঘরেই পয়দা হয়?? নামাজ কালাম তো অনেকেই পড়ে না তাই বইলা তো আর আল্লাহ খোদা অবিশ্বাস করে না।
.
পপুলারিটি থাকা খারাপ না কিন্তু ঝামেলাও আছে বহুত। আপনার একটা ভালো কথায় কেউ ভালো কিছু করলে তাঁর বেনিফিটের একটা অংশ আপনিও পাবেন। কিন্তু আপনার কথায় কেউ যদি বেলাইনে যায় তাইলে আকাম না কইরাও আপনে আকামের ভাগিদার হইবেন।
.
ধরলাম শয়তানের কুরকুরানিতে পপুলারিটি বাড়াইতে নাহয় কোন নির্দিষ্ট ধর্মগোষ্টির মনে আঘাত করে কিছু আপলোড দিলেন এবং তা স্বাভাবিক ভাবেই অনেক শেয়ার হবে অনেকেই জানবে এন্ড আপনাকে অভিষাপ দিবে।
.
কোন এক সময় আপনার যদি বোধোদয় হয় যে কাজটা ঠিক করেন নাই এবং আপনি ফেবুকে তাঁর জন্য ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিলেন আপনার কি মনেহয় হেই স্টাটাস আগের ধর্মে আঘাতের স্টাটাসের মত শেয়ার হবে? বা আগের টা যত মানুষের কাছে পৌছাইছিলো আপনার ক্ষমার আবেদন তত মানুষের কাছে পৌছাবে?
.
ফলাফল মাপ চাইয়াও হয়তো সবার কাছ থেকে মাফ পাবেন না বা আপনার সুশীলগিরি আধুনিক বেলাইনের কথা বার্তায় উৎসাহিত হইয়া যেই কয়জন পার্মানেট বেলাইনে গেছেগা তাদের পাপের অংশো কইলাম কন্টিনিউয়াস আপনার ঘাড়ে আসতে থাকবে।
.
পপুলার হওয়াটা মোটামুটি সহজ কিন্তু তাঁর সদব্যাবহার করতে না পারলে পরে ঐ পপুলারিটিই এক সময় কাল হইয়া দাড়াইবো।
অতএব পপুলার সাধু, সাবধান।