রবিবার, ৩১ মে, ২০১৫

ল্যাদা কালে দেখতাম কয়দিন পরপরি মসজিদে জুম্মা শেষে

১. ল্যাদা কালে দেখতাম কয়দিন পরপরি মসজিদে জুম্মা শেষে কিছু পাব্লিক একটা লিফলেট বিলি করতো। সৌদিতে কোন বুজুর্গ জানি সপ্নে কি দেখছে ঐটার বিবরন। সত্য হইলেও হইতে পারে সেটা সমস্যা না, সমস্যা হইলো নিচে লেখা (হুবহু মনে নাই অনেকটা এমন) ‘এই কাহিনি ছাপায়া আরো ২০/৩০ জনকে বিলি করলে তিন দিনের মধ্যে অনেক বড় কোন কিছু পাইবেন আর না করলে অনেক বড় ক্ষতি হবে!!’
.
ফলাফল পরের সাপ্তাহে আবারো একি লিফলেট অন্য কারো কাছ থেকে পাই!! (মেবি অয়ান কাইন্ড অফ শিরিক। আল্লাহর কাছে চাইবেন না বাট লিফলেট বিলি কইরা বড় কিছু পাওনের আশা করবেন/ না করলে ক্ষতি হবে ঐ ভয় করবেন!! )
.
২. মোবাইলের স্বর্ণ যুগে মানে যখন সারা রাইত ফ্রি আবার ৫ টাকায় ৫হাজার মেসেজ ফ্রি আছিল তখনো মোবাইলে কোন আয়াত মেসেজ করে পাঠাইতো আর শেষে লিখা থাকতো “এটা আরো ২০ জনকে পাঠাইলে তিন দিনের মধ্যে বড় কিছু পাবো নাহলে অনেক বড় ক্ষতি হবে”
যেদিন থে ঐ ফ্রি অফার শেষ হেই দিন থে এই আয়াত পাঠানও শেষ colonthree emoticon
.
৩. এখন ফেবুকে যুগ। উপরের তামাসা এখন ইনবক্সে প্রায় সময় দেখি। তার সাথে আরো অনেক কিছু ওয়ালেও দেখি। যেমন ফটোশপ দিয়া কাঠাল পাতায় বা মাছের পেটে বা ডেউয়া ফলের মাঝে ‘আল্লাহু’ লেইখা এইবার তা পোস্ট করে ‘সোবাহানাল্লাহ মাছের পেটে খোদার নাম, এটার জন্য কয়টা লাইক!!!’
.
আবার আরেক ছাগল দেখলাম কাবা ঘরের একটা সাদা কালো ছবি দিয়া কয় ‘এইটা কাবা ঘরের ১০০০ বছর আগের ছবি, সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
মাশাল্লাহ শেয়ারো পড়ছে লাখ খানেক!!!
আব্বে ছাগলের জাত, এক হাজার বছর আগে তোর কোন নানায় আইয়া ক্যাম্রা আবিষ্কার কইরা দিয়া গেছিলো?? squint emoticon
.
আরেক জনেরে দেখলাম কাবা ঘরের উপ্রে পোকেমনের লাহান (এই শব্দ টা নিশম ভাই থেকে পাওয়া tongue emoticon ) সাদা কি একখান ছবি দেখায়া কয় ‘কাবা ঘরের উপ্রে এইটা ফেরেস্তা, ক্যাম্রায় ধরা পড়ছে!! সোবাহানাল্লাহ কয়টা লাইক??’ squint emoticon
আল্লাহয় ফেরেস্তাদের হাইডা কইরা রাখে আর ক্যাম্রার বুঝি এতই খমতা হইয়া গেছে আল্লাহর হাইড করা জিনিস ধইরা ফালাবে??
.
এন্ড লেটেস্ট
‘২ জুন শবেবরাত, ১৭ জুন মাহে রমজান, ১৭ জুলাই রোজার ঈদ, ২৪সেপ্টেম্বর কোরবানীর ঈদ। এই মেসেজ যে অন্যকে দিবে মহানবী সাঃ বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সবাইকে শেয়ার করে জানিয়ে দিন’
.
ঝাতির বিবেক ঝানতে চায়, ১৪শ বছর পূর্বে মহানবী সাঃ কখন কারে কোন জায়গায় কইছে যে ২০১৫ সালে ২ জুন শবে বরাত বা ১৭ জুন মাহে রমজান?? আর চাঁদ যদি একদিন আগে পরে উঠে তখন???
.
.
দ্যাখ ভাই, ফেবুকে লাইক শেয়ার আরো বহুত ভাবেই পাওয়া যায়। এই সব ঘরে বইয়া নিজে বানাইন্না হাদিস পোস্ট দিয়া আবার তা মাইনষেরে শেয়ার কইরা নেকী হাসিল করতে কইয়া প্রতি শেয়ারে হুদ্দাই নিজের পাপ বাড়াইছ না।
.
সোজা সাপটা জনগন হয়তো সরল মনে নেক হাছিলের আশায় শেয়ার দিবে (হয়তো নেক নিয়তের কারনে তাদের সওয়াব হইলেও হইতে পারে) কিন্তু মাইনষেরে বিভ্রান্ত করার কারনে আপনে কইলাম ছাড় পাইবেন না।
.
কব্বরে বিভিন্ন ক্যাটাগরীর ফেরেস্তারা যখন সকাল বিকাল ‘শেয়ার’ কইরা মুগুরের বাড়ি দিবো তখন ‘শেয়ার করে জানায়া দেয়ার’ ঠেলাডা বুঝবেন। squint emoticon
অতএব সাধু সাবধান

পেপারে আমার ছবি উঠবে না কারন আমি মেয়ে না

আমাগো ঘরের বাপ মা ভাই বোন সহ মোট ৬জন বাসিন্দার মধ্যে ৫ জনেরই বোর্ড পরীক্ষা দেওনের এক্সপেরিয়ান্স হইছে। এই ৫ জনের মধ্যে 'মহা ট্যালেন্ট' আমি ছাড়া বাকি ৪ জনেই A+/ গোল্ডেন A+/ স্কুলে-কলেজে হাইস্ট/ DU তে পড়ার সুযোগ/ পাইলট হওয়ার হাতছানি/ ক্লাসে ফার্স্ট/ মেধাবী হিসাবে স্কলারশীপ/ অমুক ক্রেস্ট/ তমুক ক্রেস্ট/ মেডেল এমন পড়ালেখা বিষয়ক বিভিন্ন এচিভিমেন্ট আছে।
.
আর একমাত্র ব্যাতিক্রম (!!) আমার এচিভমেন্ট হচ্ছে যেই বছর আমার মেট্টিকের রেজাল্ট দিছে হেই বছর থে শুরু কইরা আইজ পর্যন্ত (মেবি আমার মরার আগ পর্যন্ত) প্রতি মেট্টিক/ইন্টারের রেজাল্টের পরেই বাপের কমন বয়ান শুনা,
.
"মাইনষের পোলাপাইন কত্ত ভালো ভালো রেজাল্ট করে, অনাথ পোলাপাইন দিনে রিক্সা চালায় আর রাইতে ল্যাম্প পোস্টের নিচে বইয়া পড়াশুনা কইরা হায়িস্ট নাম্বার পায়। পেপারে তাগো ছবি আসে। ঘরের বড়ডায় ভালা কিছু করলে তার দেখাদেখি ঘরের বাকি গুলাও তাকে অনুকরন করে। দেইক্ষা কইলজা জুড়ায় যায়।।
আর আমার ঘরে পরথমেই জন্মাইছে একখান বলদ, খাইবো আর ঘুম যাইবো। পেপার পত্রিকা দেইখা ভালা কিছু শিখবো তা না, দুইন্নাইর যত ফেলটু পাব্লিক আছে হেগুলা হইছে হের আইডল!!........................................"
.
.
বাপেরে যে ক্যামনে বুঝামু, পেপারে ছবি উঠাটাই যখন টার্গেট তো হুদাই পড়ালেখার পিছে এতো কস্ট কইরা ছাত্র জীবনের ‘অমুল্য আনন্দময় সময়’ গুলান নষ্ট করন কি দরকার?
আমি দেশে হায়িস্ট নম্বর পাইলেও আমার ছবি জিন্দেগীতেও পেপারে আইতো না। কারন আমি তো মেয়ে না। squint emoticon
.
পনশ্চঃ এইবারো সকালে পেপার খুইল্লা আপু সমাজের ভি সাইনের ছবি দেইখা যা বুঝলাম দেশে শুধু মেয়েরাই ভালো রেজাল্ট করছে colonthree emoticon

শুক্রবার, ২৯ মে, ২০১৫

Money= শখ পূরনের খনি

বাস্তবতাঃ
Money= শখ পূরনের খনি
.
শান্তনাঃ
গরীবের শখ বইলা কিছু নাই, সব মিডিয়ার সৃষ্টি colonthree emoticon
— feeling ফয়িন্নি.

বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫

কথার সময় কাপড় ঠিক করা

একটা ব্যাপার কেউ খেয়াল করছেন কিনা জানি না, একটা চরম বিরক্তিকর মোমেন্ট যখন কোন মেয়ের সাথে কথা বলতেছেন আর ওয় কন্টিনিউয়াস কাপড়/ওড়না ঠিক করতাছে!!!
.
আবে হালায় কথা কইতাছি তোর মুখের দিকে চাইয়া তা গায়ের কাপড় লইয়া এতো মোচড়া মুচড়ি করতাছোছ ক্যা? মনেহয় যেন তোর লগে কথা কইতাছিনা, বইয়া বইয়া তর ফিগার গিলতাছি grumpy emoticon
.
প্রথম দুই চাইবার মানন যায়, নরমাল। বাট আপনে যতক্ষন কারো সামনে আছেন ততক্ষনই যদি আপনার সামনের জন শুরু থেকে প্রতি সেকেন্ডে কাপড়ই ঠিক করে তাইলে ক্যামনডা লাগে কন তো? 
.
নিজের কাছেই তো বিব্রতকর মনেহয়। মনেহয় আবার আমারে কি না কি ভাইবা বইয়া রইছে বা আমার এক্সপ্রেশনেই কোন ফল্ট আছে তাই হয়তো সামনে থাকতে আনকম্ফোটেবল ফিল করতেছে।
ফলাফল ৩০ মিনিট কথা কওয়ার নিয়ত কইরা আইলে ৩ মিনিটেই সারমর্মটা বইলা কাট মারো।
.
আধুনিক মানুষ, আপনেগো তো কাপড় নিয়া কোন কথা বলা যাবে না। তাইলে তো আবার ‘মেন্টালিটি’/ ‘দৃষ্টিভঙ্গি’ খারাপ ছেলে হইয়া যামু তাই কাপড় নিয়া কিছু কইতাছিও না।
.
কাপড় যা মনেচায় পিন্দা বাহির হন, মনে চাইলে না পিন্দাও বাহির হন প্রব্লেম নাই বাট যে কাপড় পড়লে আরেক জনের সামনে আইয়া ঠিক মত কথাই কইতে পারবেন না কাপড় ঠিক করার জ্বালায়, ছিঁড়া খ্যাতার লাহান উপরে ঢাকলে নিচে খালি হইয়া যায়, নিচে ঢাকলে উপরে খালি হইয়া যায় হেমন কাপড় পিন্দা বাহির হইতে কয় ক্যাডা?
.
.
অগ্রীম রিপ্লাই কমেন্টঃ “নিজের মেন্টালিটি চেঞ্জ করেন”/ “দৃষ্টিভঙ্গী চেঞ্জ করেন” অনেকেই কমেন্টে এই পুরান টেপ রেকর্ডার বাজাইবেন জানি।
মুখের দিকে চাইয়া কথা কওয়ার পরেও যদি মনেহয় মেন্টালিটি আরো চেঞ্জ করতে হইবো তাইলে ‘মেন্টালই’ হইয়া যাওন লাগবো।
.
আর দৃষ্টিভঙ্গি কইতে যে আসলে কি বুঝাইতে চান বুঝি না।
কোনদিন দেখা যাইবো দৃষ্টিভঙ্গী চেঞ্জ কইতে ছেলেদের চোখের পাতা দুইডা সেলাই কইরা হাতে সাদা ছড়ি নিয়া হাটার দাবি কইরা বইবেন আল্লাহয় জানে। 

সোমবার, ২৫ মে, ২০১৫

উচ্চারন

"ঐ রিসকা ডাক, সিঙ্গেলের মোড়ের দোকানে ল। গরুর মজক দিয়া পরোটা খামু"
.
"আইচ্ছা তোর জিলবা এত লম্মা ক্যা?? খালি খাই খাই করছ?"
.
"ছাগল আগে উচ্চারন ঠিক কর। জিলবা না, হইবো জিবলা "
.
.
confused emoticon

গরীবের সারপ্রাইজ

"তোর জন্য একটা সারপ্রাইজ আছে"
.
'আল্লাআআআআআআ তাইইইইইইইইইইইই সত্যিইইইইইইইইইইইইইইইই, দেখা দেখা তাড়াতাড়ি দেখা কি সারপ্রাইজ grin emoticon '
.
"তর জন্য সারপ্রাইজ আছে জাইন্না যে তুই অনেক সারপ্রাইজড হইছোস এইডাই তোর 'সারপ্রাইজ'!!!"
.
.
আমার লাহান গরীব মাইনষের কাউরে বিনা খরচে সারপ্রাইজ দেওনের ইহাই তরিকা wink emoticon

রবিবার, ২৪ মে, ২০১৫

বিশ্ব সেরা কমেডিয়ান হ্যাপি

যে কাউকে কাঁন্দানো অনেক সোজা কিন্তু হাসানো সত্যি কঠিন। চাইলেই এটা সবাই পারে না। দুনিয়াতে হাতে গনা কয়জন মানুষকে দেখছি এই কাজটা পারে। চার্লি চ্যাপলিন, মিস্টার বিন বা কপিল শর্মা। ঘুরে ফিরে এদের দেখেই আমরা হাসি।
.
এরা সবাই বিদেশী তাই মনের কোণে একটা আফসোস ছিলো আমাদের দেশে এতো মানুষ কিন্তু এমন কেউ নাই যে চাইলেই সবাইকে হাসাতে পারে, যার কাজ কর্ম দেখলে মানুষ হাসতে হাসতে গড়াগড়ি খাবে।
.
কথায় আছে সবর কা ফল মিঠা হোতা হ্যা। অবশেষে এ জাতি উপরোয়ালার কৃপায় অলওয়েজ হাসার জন্য একজন মানুষ পাইছে। তিনি এমন মানুষ যার কমেডির সামনে মিস্টার বিন, চার্লি চ্যাপলিন বা কপিল শার্মা কিছুই না।
.
দুই দিন পর পর ওয় এমন সব মৌলিক জোকস ডেলিভারি দেয় মাঝে মধ্যে তো মনেহয় ফ্যানের রেগুলেটরের মত হাসি কন্ট্রলেরো রেগুলেটর থাকা উচিৎ। নাইলে তো হাসতে হাসতে মারাই যামু।
.
.
সি ইজ নন আদার দেন রুবেলের এক্স ডার্লিং 'নাজনিন আক্তার হ্যাপি'।
ঝাতিও তারে পাইয়া হ্যাফি colonthree emoticon