রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

রোজার ঈদ অনুস্ঠানমালা…২০১৩

ঈদ অনুস্ঠানমালা…

এবার ঈদে প্রতিটি টিভি চ্যানেলের পাশা পাশি রাজপথেও আছে স্পেশাল ঈদ অনুস্ঠান।

১৩ ও ১৪ তারিখ জামাত শিবির পরিচালিত পুলিশের লাঠি দিয়া পুলিশরে পিডানো ও ভাংচুর মুলক রেসলিং খেলার অনুস্ঠান, " একটানা হরতাল…"

পরিবেশিত হবে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে।

বিএনপি পরিচালিত হুমকি ধামকি মূলক অনুস্ঠান, " ঈদের পর কঠোর আন্দোলন"
কিছুই পরিবেশিত হবে না কারন পরিবেশন হবার আগেই বিলবোর্ড সব দখল হইয়া গেছেগা…!!

আওয়ামিলীগ পরিচালিত ঈদ পরবর্তি বিশেষ ঘাড় ত্যাড়ামী মূলক অনুস্ঠান, " তত্বাবধায়ক দিমু না, যা মন চায় কর গিয়া"

পরিবেশিত হবে উন্নয়নের জোয়ার বিলবোর্ডের সৌজন্যে…

জাতীয় পার্টি পরিচালিত ঈদ স্পেশাল কনফিউশন মুলক অনুস্ঠান, " এরশাদ ও নারীর মন বুঝা বড় দূষ্কর"

স্পন্সরেরাও কনফিউশনে আছে বিধায় ইহা বিরতীহীন ভাবে প্রচারিত হবে…

বুধবার, ২০ মার্চ, ২০১৩

ব্লগার= নাস্তিক !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

"সুসান তুই নাকি ব্লগ এ লিখিস?"
"হু"

" তার মানে তুই ব্লগার…!!!"
" এই খানে এমুন আকাশ থেকে পড়ার কি আছে? যেমনে কইতাছো মনে হয় ব্লগ এ লিখতে পি এইচ ডি করার লাগে…"

" ওবাক হব না? তোর বাপ মা হুজুর আর তুই তাদের সন্তান হয়ে কাফের দের পথে গেসছ!! বিস্বাশ করতে কষ্ট হচ্ছে যে তুই নাস্তিক…!!"

ল্যাও ঠেলা… এখন ব্লগার মানেই সে নাস্তিক/কাফের…!!

ধর্মান্ধ সরল বাঙালী রে নিজের কামে ব্যাবহারের জন্য ভাল জিনিসই মাথায় ঢুকায়া দিছে দেশ বিরধীরা…কিন্তু এইটা কয় নাই যে কোনো মুসলমানকে কাফের/নাস্তিক বলা হারাম, অন্যের সম্পদ নষ্ঠ করা পাপ, দেশ প্রেম ঈমানের অঙ্গ।

এই ব্লগার=নাস্তিক নাস্তিক বলে যারা মুখের ফেনা বের করে ফেলছে তাদের ৮০% কেই জিগাস করলে বলতে পারবে না এই ব্লগ জিনিস টা কি বা এখানে কিভাবে লেখে…
আর গতকালের আন্দোলনে মেবি ৯০% সাধারন মুসল্লী আর ১০% শিবির ছিলো। ১৭ দিনে যা করতে পারে নাই ৯০% সাধারন মুসল্লী দের সেন্টিনেন্ট ইউজ করে ১০% শিবির ঠিকি নিজেদের কাজ সারাইয়া ফেলছে যেমনটা শাহ্বাগ দিয়ে লীগ ফায়্দা নিচ্ছে…

বীর বাঙালী আল্লারয়াস্তে ধর্ম প্রান হও… ধর্মান্ধ হইয়ো না

মেয়েদের প্রফাইল পিকচার গবেষণা :P



ফেসবুকীও নিয়ম অনুযায়ী একটি মেয়ের প্রোফাইল পিকচার থেকে যা জানতে পারবেন...
.
.
... ...
১. যদি মেয়েটি খুব সুন্দরী হয় এবং তার লিস্টে ১০০০ ফ্রেন্ড থাকে, তাহলে এটা ফেক অ্যাকাউন্ট।
.
.
২. ছবিতে মেয়েটির সাথে হ্যান্ডসাম কোন যুবক থাকলে বুঝতে হবে, সিট খালি নাই।
.
.
৩. ছবিতে যদি অনেকগুলি মেয়ে থাকে, তবে ধরে নিন প্রোফাইলটি তার যার চেহারা সবচেয়ে খারাপ! :p
.
.
৪. ছবিটি যদি মুখের শুধু একপাশ থেকে তোলা হয়, তবে ধরে নিন যে,মেয়েটি মোটা।
.
.
৫. ছবিটি যদি অনেক দূর থেকে তোলা হয়, তাহলে এটি অবশ্যই ফেক অ্যাকাউন্ট না। কিন্তু মেয়েটির চেহারা বুঝতে হলে আপনাকে বিশেষ ধরনের লেন্স ব্যাবহার করতে হবে।
.
.
৬. যদি ছবিতে কার্টুন চরিত্র, কেকের টুকরা, হার্ট এই জাতীয় জিনিস থাকে, তবে বুঝতে হবে মেয়েটি টিনএজার। এর এখনো maturity আসে নাই।
.
.
৭. ছবিতে যদি ভয়ঙ্কর টাইপের কোন চেহারা দেখেন, তাহলে কারো কাছে ধরা পড়ার আগেই Back বাটনটি প্রেস করুন। :p
. .
৮. ছবিতে যদি দেখতে পান খুবই সুন্দরী একটি মেয়ে যার সব প্রোফাইল ইনফো হিডেন করা, সেই মেয়েটিই আপনার স্বপ্নের রাজকন্যা। :P

কিন্তু এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। কারণ, সে জীবনেও কোনদিন আপনার ফ্রেন্ড
রিকোয়েস্ট একসেপ্ট করবে না।

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

লজিক্যালি মেয়েরা তাইলে কি?

বাসে ছেলেরা মেয়েদের ছিটে বসার অধিকার নাই, তারা শুধু ছেলেদের সিটেই বসবে। অন্যদিকে মেয়েরা মেয়েদের সিট ছেলেদের সিট উভয় সিটে বসার অধিকার পায়…
তার মানে কি দাড়াইলো? তাইলে মেয়েরা কি উভয় লিঙ্গ.…!! :p

"অনেক জেলা" টা কোন জেলায়?

বছর খানেক আগে বিডির " অনেক জেলায়" একটা বিশেষ নম্বরের কল রিসিভ করার ফলে মানুষ মারা গেছে…!!

" অনেক জেলার" মানুষ চাদে সাঈদী সাব কে দেকহ্তে পাইছেন…!!

শেষ গতকাল " অনেক জেলায়" ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অনেক শিশু মারা গেছে…!!

এমন অনেক ঘটনাই বিডির কোন মানুষ নিজ চোখে দেখে নাই কিন্তু " অনেক জেলায়" হইছে…

ভাই এই " অনেক জেলাটা" বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

সবচেয়ে বড় মিছা কথা

পৃথিবীর সবচেয়ে বড় মিছা কথা
" তোমাকে ছাড়া আমি বাচবো না…"

বিশ্বাস করছুইন তো বেকুব হইছুইন…

হাছা কথার দাম নাই

ইন্টারভিউ তে জিগাইলো " তাজমহল কে তইরী করেন?"

বললাম " ডে লেবার রা তইরী করেছেন।"

উত্তর শুনে প্রশ্ন কর্তা দেখি চোখ বড় বড় করে আমাকে কিছুক্ষন পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, এর পর বললেন, " শরম করে না, অনার্স পাস করে এই উত্তর দিচ্ছেন?"

" শরম করবে ক্যান? আমি তো কাপড় চোপড় ছাড়া ল্যাংডা হইয়া তো আর উত্তর দিচ্ছি না…"

" ক্লাস ফাইভের পুচকি এর উত্তর পারে। তাজমহল শাহজাহান বানিয়েছে। শাহজাহান…"

কইলাম " ফাইভের পুচকি ভুল জানে। শাহজাহান শুধু চেক কেটে দিছেন, বানাইছে তো দিন মজুরাই…"

" বুজছি আপনি এখন আসেন…!!!"

মোরাল: আমগো দেশে হাছা কথার কুনো দাম নাই… :/