শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪

“মেকাপ মেইক্স এ গার্ল ফরেনার”

মূল বাক্যঃ “প্র্যাকটিস মেইক্স এ ম্যান পারফেক্ট”

নতুন এডিশনঃ “মেকাপ মেইক্স এ গার্ল ফরেনার”

এক ফ্রেন্ডের বিয়াতে ভাবিরে দেইক্ষা এই উপলব্ধিই হইলো  

বুধবার, ১৫ জানুয়ারি, ২০১৪

অর্থনীতির চাহিদা যোগান

ল্যাদা কাল থেকে অর্থনীতির চাহিদা যোগানের একটা কমন সূত্র পড়ে আসছি,

“পারিপার্শিক অবস্থা ঠিক থাকলে, চাহিদা বাড়লে যোগান বাড়ে চাহিদা কমলে যোগানো কমে”

এখন ইকনোমিক্সয়ে নতুন এই সূত্র এড করা উচিৎ,

“পারিপার্শিক অবস্থা ঠিক থাকলে, টাকা বাড়লে সুখ ডিব্বা উতলাইয়া পড়ে, আর টাকা কমলে সুখ ডিব্বার তলায় যাইয়া ঠেকে”
 — feeling ডিজিটাল অর্থনীতিবিদ.

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪

দুইটা নেটোয়ার্ক খুবই ফার্স্ট

দুনিয়ায় দুইটা নেটোয়ার্ক খুবই ফার্স্ট।

১. ইমেল
২. ফিমেল

মিনিটের মধ্যে এক জায়গায় কথা আরেক জায়গায় পৌছায়া দেয় 

শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪

LOL

এক ছেলের স্টাটাস
“আচ্ছা LOL মানে কি!!?”

তার স্টাটাসে প্রায় ১৫-২০টা কমন কমেন্টস

“এইডাও জানছ না....... lol”

“লল রে লল”

“পুরাই lol”

“LOL  ”

“LOL এইডা কি হুনাই লি!!!!”

মাইনষের লোলামির কারনে বেচারার আর LOL এর অর্থ জানা হইলো না। হাহহা LOL 
 — feeling LOL.

রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

ওরে হাসিনা

মহা জ্বালায় পড়লাম দেখি। 

ভোট দিতে গেলে মাইনষে কইবো তুই আওয়ামিলীগ সাপর্টার, মানে "তুই মানুষ না, গন্ত্রান্ত্রিক স্বৈরাচার...!!!!!!!"

আওয়ামিলীগতো জিত্তাই গেছে তো রিস্ক নিয়া একতরফা ভোট দিতে গিয়া লাভ কি? 

কিন্তু না দিতে গেলে কইবো খালেদার কথা শুইন্না ভোট দেয়া থেকে বিরত থাকছি, মানে আমি বিম্পি-জামাত। "তুই রাজাকার, তুই রাজাকার...!!!!!!!!"

ওরে হাসিনা, 
পেজগী বাঁধানের বুঝি আর কোন জায়গা টোগায়া পাইলি না  

শুক্রবার, ৩ জানুয়ারি, ২০১৪

"লাভলু কিশোর কাপল"

খবরঃ আজ ভোরে হাতির ঝিলে এক "লাভলু কিশোর কাপল" সুইসাইড করার জন্য পানিতে ঝাপ দেয়। এক ভ্যান চালক তা দেখতে পেয়ে তার ভ্যানের দড়ি পানিতে ফেলে আর "লাইলী" ঐ দড়ি ধরে পাড়ে উঠে আসে!!!! আর "মজনু" ততক্ষণে পানিতে তলিয়ে ইনালিল্লাহ হয়ে যায়!!! 

মন্তব্যঃ টাইটানিকেও ডুইব্বা মরে পোলা, হাতির ঝিলেও ডুইব্বা মরে পোলা!!!!!! ফাইজলামী নাকি? সুইসাইডের জন্য দুইজনে লাফ দিলি তাইলে লাইলী আবার দড়ি ধইরা উইঠা আইলি ক্যান 

এটা সুষ্ঠ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের সুইসাইড হয় নাই। সুইসাইডেও এক তরফা স্বৈরাচারী নীতি? এখানে সুক্ষ কারচুপির মাধ্যমে মজনুরে মাইরা লাইলী হাতির ঝিল থেকে গোছল কইরা আইছে!!
আমি এর তীব্র নিন্দা ও ফ্রতিবাদ জানাই। এবং একবার ঝাপ দিয়া না মরলে "আলাবু থুক্কু মুক্কু" কইয়া আবার ঝাপ না দেয়াটা কেনো অবৈধ ঘোষনা করা হবে না, লাইলীর কাছে ঝাতি এর উত্তর ঝানতে চায় ...

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

শিলার-আসিফ নজরুল

শিলার প্রথম বিয়ে আসিফ নজরুলের সাথে। আসিফের সাথে ছাড়াছাড়ি হয়ে
শিলার বিয়ে হয় এক আম্রিকান প্রবাসির সাথে (সম্ভবত অপু নামে একজনের সাথে যে তার ক্লাসমেট ছিল)। 

নজরুলের বিয়ে হয় রোকেয়া প্রাচীর সাথে। রোকেয়া প্রাচীর আগের স্বামী ছিলেন পুলিশ অফিসার যিনি সন্ত্রাসীদের ধরতে গিয়ে মারা যান। 
শীলার বাবা হুমায়ন আহমেদ। কিন্তু তার স্ত্রী শীলার মা নন, তিনি শীলার বান্ধবী!!! শীলার মা 
শীলার বাবার প্রথম স্ত্রী!! 

শীলার আম্রিকান ঘরে দুই সন্তান হয়। শীলার সাথে আম্রিকানের ছাড়াছাড়ি হয়, এদিকে নজরুলের সাথে রোকেয়া প্রাচীর ছাড়াছাড়ি হয়।

সর্বশেষ গতকাল শীলা তার পুরান স্বামী আসিফ নজরুলকে আবার বিবাহ করে নতুন ঘর সংসার শুরু করলেন ............. to be continue

মোরালঃ প্রেক্টিক্যাল ভার্সন অফ হিন্দি সিরিয়াল

(উপরের মেগা সিরিয়ালটি প্রচারিত হল বিভিন্ন পত্রিকার তথ্য মতে। উল্টা পাল্টা কিছু পেয়ে থাকলে সুসান "হলুদ সাংবাদিক" ট্যাগ খাইতে বাধ্য নহে  )