রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

এইবার ঈদে একটা মিশন হাতে নিছিলাম। তা হইলো বাংলা ছিঃনেমা (আগের কালের না এই কালের) আর সজল "আপু" অভিনীত নাটক দেখুম...!!!

কিন্তু ধর্য্যের বাঁধ বলে একটা কথা আছে। কেন জানি এই দুই ব্যাপারে আমার ধর্য্যের বাঁধ ৫ মিনিটেই ভাইংগা যায়।

বাংলা ছিনেমার নাচ গানকে আমি কমেডি মনে করে সর্বচ্চ ৫মিনিট পর্যন্ত দেখতে পারছি কিন্তু সজল "আপুর" নাটক ২ মিনিটের বেশি দেখার ধর্য্য হয় নাই...

পোলা মানুষ (শারিরীক ভাবে পোলা মানসিক ভাবে মেয়ে) ক্যামনে এতো ন্যাকামি করতে পারে আল্লাহ মালুম...

ভাবিয়া করিও বিয়া

এক ফ্রেন্ডের সাথে মাস খানেক পর স্কাইপি তে দেখা।

> কি মামা দুন্নাইতে বিয়া মনেহয় তুমি একলাই করছো? বিয়ার পর এরুম গায়েব হইয়া গেলা ক্যা? খালি সুন্দরী বউ লইয়া থাকলেই দুন্নাই চলবো?

< ওই হারামজাদা কিয়ের সুন্দরী বউ!!!

> কস কি মামা? তুই না পছন্দ কইরা বিয়া করলি? আবার কস কিয়ের সুন্দরী!!! কেউ ভাবীরে এসিড মারছে নি?

< ধুর কি অলুক্ষুইন্না কথা কস।

> তাইলে সমস্যা কি?

< আরে বিয়ার আগে ওয় যত বারই আমার সামনে আইতো মেকাপ, সুন্দর ড্রেসাপ নিয়া আসত। দেখতে তো সুন্দরই লাগত। হালার বিয়ার পরে গালের থে আধাকেজি মেকাপ উডানির পর যখন ত্যানা পিন্দা রান্না ঘরে যায় বুঝি না কোনডা আমার বউ আর কোনডা কামের মাইয়া..!!

...

...

রাত ৯টার সময় আমার কথা শেষ হইছে এখন ১০টা বাজে মগর আমার হাসি এখনো থামতেছে না.
হাদে কি মাইনষে কয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা...
 

অ্যাড মি প্লিজ ফিভার

এক ভদ্রলোকের কাছে পুলিশ ফোন করে বললঃ স্যার আপনার স্ত্রী এক্সিডেন্ট করেছে, এখন একটু এসে বডি আইডেন্টিফাই করে যাবেন প্লিজ।

...

...

স্বামীঃ im 24hours active facebooker so i'm busy now, আপনি একটা ফটো তুলে ফেসবুকে আমাকে ট্যাগ করুন। যদি এটা আমার স্ত্রীর বডি হয় তাহলে আমি like click করে সার্টিফাই করে দেব....!!!

.

.

পোলাপাইনে ফেসবুকের পোস্টে, মেসেজে যেমনে

"24 hours active, add me pliz"
"100% Active ,like me pliz"
"like my post" / "like my photo" / "আমাকে লাইক দিলে আমিও লাইক ব্যাক করবো..!!"

এডি কইয়া যেমনে হাউকাউ করে কয় দিন পর অবস্থা উপরের হাসবেন্ডের মত হওয়া অস্বাভাবিক কিছু না।
ঐশী আপুকে এয়ারটেলের পক্ষ থেকে একটা এওয়ার্ড দেয়া উচিত। কারন তিনি কি সুন্দর ভাবে এয়ারটেলের একটা ফাও এড কইরা দিলো। 

ঐশী আপু থেকে এইবার যা শিখলাম

"বাপ মা ছাড়া লাইফ পসিবল বাট ফ্রেন্ডস ছাড়া লাইফ লাইফ ইম্পসিবল.......!!!"

ঐশীকে বিয়ে করলে যা হতে পারতো

যত যাই কন ঐশী মাইডা দেখতে কিন্তু মাশাল্লাহ। সত্যি বলতে আমি প্রথম প্রথম হাল্কা ওর প্রেমে পইরা গেছিলাম কিন্তু পরে চিন্তা কইরা দেখি যেই মেয়ে মা- বাবা কে মেরে ফেলতে পারে তারে বিয়া করলে পরে দেখা যাইবো আমার পোলা মাইয়ারেও মাইরা ফালাছে।

ঘটনা হয়তোবা এমন হবে, আমি বউ পোলাপাইন রাইক্ষা অফিসে গেছি আইসা দেখি আমার পুচকি মইরা ভূত হইয়া আছে!!!!!!!!!!!!! ঐশীরে জিগাইলাম,

> “ঐশী বাবু মারা গেছে কিভাবে?”

< “আরে বইলো না, আমি স্টার প্লাসে ‘কাসটোকি জিন্দেগি’ দেখতেছিলাম পুচকি আইসা দিলো চ্যানেল পাল্টায়া। কয় ডোরেমন দেখুম”

> “তো”

< “তুমি তো জানই কাসটোকি জিন্দেগির এক এপিসিয়ড মিস গেলে আমার জিন্দেগিই বরবাদ হইয়া যায়। এতো বুঝাইলাম, পরে দেখ বাবা। হারামজাদা কয় না এখনি ডোরেমন দেখবে, এরপর নিনজা হাতিম দেখবে। গেল মেজাজ খারাপ হইয়া। দিলাম তুইল্লা একটা আছাড়। ব্যাস মইরা গেছে।

আর আমার দিকে হা কইরা তাকা লাভ নাই। এই লাশটা নিয়া এখন ডাস্টবিনে ফালায় দিয়া আসো”

> “ডাস্টবিনে ফালাবো কেন!!!!? কবর দিবো না?”

< “ওরে বাপরে, কবর!!!! নিজের বাপ মারে মাইরা কবর দেই নাই, বাথরুমে ফালায়া দিলাম আবার আইছে পুচকিরে কবর দিতে...!!!

আব যাও, মেরা টাইম মাত খারাপ কারো। ইয়ে কাচরেকি ডাব্বা লেকে বাহার ফেক কে আও কুছ দের বাদ সনি পে ‘ছানছান’ শুরু হোনেয়ালাহে "

সুমন ভাই

বিকালের আড্ডায় সুমন ভাই এসে বলতেছে, 

> "দুফুরে একটা ইন্টারভিউ আছিল, বাসায় আইসা দেখি কোন তরকারী নাই শুধু একটা ডিম আছে। ঐডাই ভাইজ্জা কাইয়ালচি"

< "ভাই এই 'কাইয়ালচি' মার্কা কথা নিয়া নি ইন্টারভিউ দিতে গেছেন?"

> "আমি কই কইচি কাইয়ালচি? আমিতো বলেচি যে কেয়ে পেলেচি!!!"

< "ভাই থাক আপনার 'কাইয়ালচি' ই ভালা, তাইলে অন্তত বুঝা যায় যে আপনে মায়মনসিংয়া। 'কেয়ে পেলেচি' শুনলে বুঝার উপায় নাই আপনে কোন দেশী "  

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

ভালোবাসার ব্যাপারে সাপোর্ট

দুনিয়ার কম বেশি সব লাভ স্টোরীতে বোন ভাইকে ভালোবাসার ব্যাপারে সাপোর্ট দেয় কিন্তু ভাই বেশির ভাগ ক্ষেত্রে বোনকে এই ব্যাপারে সাপোর্ট দেয় না।

এর কারন কি জানেন?

কারন বোন জানে ভালোবাসা কি জিনিস

…

…

…

…

…

আর ভাই জানে এই জামানার "বয় ফ্রেন্ড" গুলা কি জিনিস