রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

সুমন ভাই

বিকালের আড্ডায় সুমন ভাই এসে বলতেছে, 

> "দুফুরে একটা ইন্টারভিউ আছিল, বাসায় আইসা দেখি কোন তরকারী নাই শুধু একটা ডিম আছে। ঐডাই ভাইজ্জা কাইয়ালচি"

< "ভাই এই 'কাইয়ালচি' মার্কা কথা নিয়া নি ইন্টারভিউ দিতে গেছেন?"

> "আমি কই কইচি কাইয়ালচি? আমিতো বলেচি যে কেয়ে পেলেচি!!!"

< "ভাই থাক আপনার 'কাইয়ালচি' ই ভালা, তাইলে অন্তত বুঝা যায় যে আপনে মায়মনসিংয়া। 'কেয়ে পেলেচি' শুনলে বুঝার উপায় নাই আপনে কোন দেশী "  

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

ভালোবাসার ব্যাপারে সাপোর্ট

দুনিয়ার কম বেশি সব লাভ স্টোরীতে বোন ভাইকে ভালোবাসার ব্যাপারে সাপোর্ট দেয় কিন্তু ভাই বেশির ভাগ ক্ষেত্রে বোনকে এই ব্যাপারে সাপোর্ট দেয় না।

এর কারন কি জানেন?

কারন বোন জানে ভালোবাসা কি জিনিস











আর ভাই জানে এই জামানার "বয় ফ্রেন্ড" গুলা কি জিনিস  

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

পাঞ্জাবী মার্কেট ভ্যালু ৫লাখ টাকা

এই বার ঈদে ইনশাল্লাহ যে পাঞ্জাবী পিন্দুম তার মার্কেট ভ্যালু ৫লাখ টাকা…!!

আরে মোহতরামে দোস্ত বুজুর্গানেরা, দাম শুইনা ডরাইয়েননা। আমিতো বলছি ৫লাখ টাকা পাঞ্জাবীর " মার্কেট ভ্যালু" কিন্তু আমি তো আর ওইডা ৫লাখ দিয়া কিনি নাই… 

আহেন হিসাব বুঝাই, এই মিসকিন বান্দা ক্যামতে ৫লাখ টাকা দামের পাঞ্জাবী পিন্দে…!!

আমগো শানি লায়ন আফা এমনিতে ড্রেস পিন্দে না, কখনো বেশি ঠান্ডা লাগলে ২-১ টা ফিতায়ালা ত্যানা পিন্দে। ওই ফিতা-ত্যানায়ালা শানি আফার ড্রেসের দাম বলে ৫০হাজার টাকা…!!

সেই হিসাবে আমার গলা থে হাটু পর্যন্ত লম্বা পাঞ্জাবীর দাম ৫০লাখ টাকা হবার কথা।
৫লাখ তো কমই কইছি… -- feeling বড়লোক  

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩

মহাসেন

দেশের একপাশের মানুষ জীবন বাচাতে, ঘুর্ণি ঝড় মোকাবেলায় ব্যাস্ত, বাকি সব এলাকার মানুষ তাদের নিয়ে আতংকগ্রস্ত। … ঝড়ের শেষ আপডেট দেখতে সবার চোখ টিভি পর্দায় আটকা। আর এই সময় কিছু নাদু গুদু কুলাঙারের ইস্টাটাস,

" বাহিরে ঝিরি ঝিরি বৃস্টি, ঘরে ইলিশ পান্তা খাচ্ছি… উছাম…"

" ভালোবাসা কেন এতো কস্ট দেয় বুইলতে ফারো ফ্রেন্ডস" 

" আহ তুমি পাশে থাকলে আজ দুজনে সারা ঢাকা শহর রিক্সায় চড়ে বৃস্টি উপভোগ করতাম…"

" মহাসেন আরাহিহে… আনেদো। নো ফিয়ার, রজনীকান্ত ইজ হিয়ার…"

" এই রিম ঝিম বৃস্টি তে অবাধ্য বালকটার হাত ধরে ভিজতে ইচ্ছে কইতেছে…"

যদি পারতাম এডিরে থাবড়া দিয়া মহাসেনের মাঝখানে ফালায়া দিয়া আইতাম… (>_<)

রবিবার, ৫ মে, ২০১৩

আমি যে ৫০০% আস্তিক তার প্রমান নিচে দেয়া হল…

" ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ায় এবং পড়ে তাদের মাঝে দ্বীনি শিক্ষা নাই। দেশে যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে তত দিন ভবিষ্যত প্রজন্ম কেবল নাস্তিকই হবে" -- হেফাজতে ইসলাম ( ISO 9001 সনদ প্রাপ্ত দেশের একমাত্র আস্তিক সংঠন)

আমি ঢাকা ভার্সিটিতে পড়া তো দূরের কথা চান্সই পাইনাই…

সুতারাং আমি পুরাপুরি আস্তিক…
( প্রমানিত)

শনিবার, ৪ মে, ২০১৩

দেশের সবচেয়ে বড় দূর্ঘটনা…

পৃঠিবীতে একেক মানুষের পছন্দ একেক রকম। কারো কমেডি পছন্দ, কারো রোমান্স পছন্দ, কারো কিলা কিলি পছন্দ আর কারো বিরহ পছন্দ.…

আমি টিকটিকির কইলজায়ালা সরল সোজা মানুষ সো কিলা কিলি পিডা পিডি আমারে দিয়া হবে না… আর জাতে বেক্কেল কিছিমের সুতারাং রোমান্স - বিরহ টাইপ উচ্চমর্গীয় ব্যাপার স্যাপার আমার মাথায় কাজ করে না…

বাকি রইলো কমেডি। নিজে কাউরে হাসাইতে না পারলেয়ো যারা মানুষ হাসাইতে পারে তাদের আমার খুব ভালো লাগে…

এই কমেডিয়ানদের মাঝে আমগো আবুল মাল সাহেব আমার কাছে সেরা…
তিনি কিছুদিন পর পর যেই হাসির ডায়ালগ মারেন হাসতে হাসতে পেট ফাইট্টা যাওয়ার অবস্থা…

গতকাল তার নতুন কমেডি ডায়ালগ রিলিজ পাইছে…

' সাভার দূর্ঘটনা কোন বড় দূর্ঘটনা না…!! '





তোরে যে হাসিনা মন্ত্রী বানাইছে এইডাই দেশের সবচেয়ে বড় দূর্ঘটনা…

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

রোজার ঈদ অনুস্ঠানমালা…২০১৩

ঈদ অনুস্ঠানমালা…

এবার ঈদে প্রতিটি টিভি চ্যানেলের পাশা পাশি রাজপথেও আছে স্পেশাল ঈদ অনুস্ঠান।

১৩ ও ১৪ তারিখ জামাত শিবির পরিচালিত পুলিশের লাঠি দিয়া পুলিশরে পিডানো ও ভাংচুর মুলক রেসলিং খেলার অনুস্ঠান, " একটানা হরতাল…"

পরিবেশিত হবে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে।

বিএনপি পরিচালিত হুমকি ধামকি মূলক অনুস্ঠান, " ঈদের পর কঠোর আন্দোলন"
কিছুই পরিবেশিত হবে না কারন পরিবেশন হবার আগেই বিলবোর্ড সব দখল হইয়া গেছেগা…!!

আওয়ামিলীগ পরিচালিত ঈদ পরবর্তি বিশেষ ঘাড় ত্যাড়ামী মূলক অনুস্ঠান, " তত্বাবধায়ক দিমু না, যা মন চায় কর গিয়া"

পরিবেশিত হবে উন্নয়নের জোয়ার বিলবোর্ডের সৌজন্যে…

জাতীয় পার্টি পরিচালিত ঈদ স্পেশাল কনফিউশন মুলক অনুস্ঠান, " এরশাদ ও নারীর মন বুঝা বড় দূষ্কর"

স্পন্সরেরাও কনফিউশনে আছে বিধায় ইহা বিরতীহীন ভাবে প্রচারিত হবে…