বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

নারী ছলনাময়িইইই

ফেসবুকের এক ছুডু ভইন Sarah Mahjabin কইলো এই গরমে ওয় নাকি তার রুমের পর্দায় পানি ছিটায়া দেয়, এতে নাকি রুম ঠান্ডা হয়!!
জিগাইলাম এই আজগুবি থিউরী তোমারে কেডায় কইছে?? কয় খালামনি কইছে।
.
যেহেতু এইটা ওর মাথা থেকে পয়দা হয় নাই তার মানে এইটা কামের হইলেও হইতে পারে। 
আর আমি সব সমই পৌনে এক ডিগ্রী আগাইন্না থাকি। যেই গরম পড়ছে তাই আমি আর আঙ্গুল দিয়া পানি ছিটাই নাই, ডাইরেক্ট পর্দায় মগ ভইরা পানি ঢাইল্লা দিছি....  এইবার যদি আমার রুমডা ডিপ ফ্রিজ হয় আরকি  
.
.
কিন্তু ঠান্ডা কই কিছুক্ষন পরে আমি তো দেখি উল্টা আরো পিঠ গরম হইতাছে!!! 
.
ওত্তেরি আম্মায় দেখি আমার পিঠে ঝাড়ু দিয়া........... থাক আর কইলাম না
.
.
পিচ্চি মাইয়া আমারে ঘর ঠান্ডা করার থিউরী কইছে মগর এর পরের ফিডব্যাকটা যে কি হইবো তা আর কয় নাই 
.
নারী ছোট হোক বড় হোক ভইন হোক আর বান্ধুবী হোক... নারী ছলনাময়িইইই.. যে এডির পাল্লায় পড়ছে ওর পিঠ লাল হইছে... (প্রমানিত

সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

শুভ নববর্ষ

“হেল্ল, শুভ নববর্ষ”
.
< “শুভ নববর্ষ নাআআআআ?? দিনের ১১টা পর্যন্ত ফোন অফ ছিলো ক্যান?  ”
.
“আরে ঘুমাইছি ভোরে। হুদ্দাও কেউ কল করে যাতে ঘুম না ভাঙ্গায় তাই ফোন অফ রাখছিলাম!!”
.
< “উররে আমার শাহরুখ খানরেহ!!! আপনে কুত্তত্তুউউউউ পপুলার মানুষ!! আপনারে ফুন দিয়া ঘুম ভাঙ্গানির জন্য মাইনষে পাগুউউউউউউউউল!!!”
.
“না মানে যদি কেউ করে তাইলেতো ঘুম শেষ। এই কারনেই অফ রাখছিলাম।”
.
< “যদি কোন ইম্পর্টেন্ট কল আসতো??”
.
“এই বন্ধের দিনে কি আর ইম্পর্টেন্ট কল আইবো? হয়তো কারো মারা যাওয়ার খবর? এখন কেউ সকাল ৭টায় মরলে ওর খবর যদি দিনের ১১টায় পাই তাতে তো সমস্যা নাই। কারন জানাজাতো যোহোরের আগে হইবো না  ”
.
< “তোমার কি ঠোটের আগায় সব সময় এই সব ফালতু যুক্তি রেডি থাকে নাকি??”
.
“গড গিফটেড!! আমি কিরুম, চাইলেও তো এভয়েড করতে পারি না  ”
.
< “বাদ দেও। পহেলা বৈশাখ ঘুমায়াইয়া কাটাবা নি? বাহির হবা না?”
.
“পাগলা কুত্তায় কামড়াইছে? এই গরমে স্বইচ্ছায় মাইনষে বাহির হয়!!!??”
.
< “তো বাহিরে যারা বাহির হইছে ওরা কি অমানুষ নাকি??  ”
.
“নাহ তা না। আমি কইছি স্বইচ্ছায় কেউ বাহির হয় নাকি?”
.
< “তাইলে কার ইচ্ছায় বাহির হয়!!??”
.
“মাইয়া গুলার গায়ে তো আল্লায় আলগা চর্বি দিছে হেইডার পাওয়ারেই হেরা চলে আর পোলা যেগুলা বাহির হয় সেগুলা নিজের ইচ্ছায় বাহির হয় না। হয় ঐ মাইয়াগুলার সাথে ঠেকায় পইড়া”
.
< “ওঁ, তো তুমি এর আগ আমার সাথে বাহির হইতা ঠেকায় পইড়া??? এমনে এমনে না??”
.
“ন্নানানান্নানাআআআআআআ ঠেকায় পড়ে ক্যান? খুশি খুশি বাহির হইতাম”
.
< “ওঁ আমার প্রতি কোন ঠেকা নাই নাআআআ??”
.
“আরে কি বলে আছে তো, থাকবেনা ক্যান??  ”
.
< “তার মানে আমার সাথে ঠেকায় পড়ে রিলেশন করতেছো  ”
.
“আরে ঠেকায় পরে রিলেশন হবে ক্যান? আজব”
.
“ তাইলে কোন ঠেকা নাই নাআআআআআআআ... থাকলে থাকলে থাকলাম না থাকলে নাই এমন???  ”
.
“আরে ধুরো!!! কোণডা কইলে খুশি হইবা?? ঠেকা না ঠেকা ছাড়া?? কিছুই তো বুঝি না!!!  ”
.
“বুঝার লাগবে না”...... টু টু টু (লাইন ডিস্কানেক্ট)
.
অতপর বালক, বালিকার গোসসা ভাঙ্গাইতে ২ঘন্টা বালিকার লেঞ্জার পিছে পিছে ঘুরপাক খাইয়া এই ঠাডা পড়া রোদের ভিত্তে বালিকারে নিয়া বাহির হইলো।
.
এক বড়ভাই আসলে ঠিকি কইছে, হাতে গনা ২-৪টা এক্সেপশনাল কেইস বাদ দিলে পহেলা বৈশাখে কোন ছেলে বের হয় না। বের হয় ললনারা। আর পোলা যেগুলারে দেখা যায় সেগুলা বাহির হয় ললনাদের সাথে “ঠেকায় পইড়া”...
কিন্তু এটা মুখে বলা যাবে না 
.
শুভ নববর্ষ 

রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

পহেলা বৈশাখে

আইচ্ছা বাংলা বছর পয়লা বৈশাখ দিয়া শুরু হয় ক্যা?? পয়লা পৌষ বা পয়লা মাঘ দিয়া শুরু হইলে কি হয়?? বছর গননা হবে এমনে.. পৌষ-মাঘ-ফাল্গুন-চৈত্র-বৈশাখ-জৈষ্ঠ...........
.
ছায়া নটে গান হবে, "এসো হে পৌষ এসো এসো"................
.
TSC তে কনসার্ট হবে.. 

"এ যেনো পৌষ মাস এলেই শুনিইইইইইইইইইইইইইই
মেলায় যাইরে, মেলায় যাইরে....
বাসন্তি রঙ সোয়েটার পড়ে ললনারা হেটে যায়রে
মেলায় যাইরে, ভাপা খাইরে..."
.
.
প্রতিবার পহেলা বৈশাখে বাহির হমু মনে কয় মগর ঘুম থে উইঠা বাহিরের আগুন দেইক্ষা আবার ঘুমায়া যাই 

রবিবার, ৬ এপ্রিল, ২০১৪

My BMW

বাংলাদেশের ফ্রর্থম ফ্রেসিডেন্ট, ফ্রর্থম স্বাধীনতার ঘোষক আর ফ্রর্থম এভারেস্ট জয়ী নিয়া দুই ফক্ষের মধ্যে ডাউট থাকলেও আমি আমার একটা ডাউট বিহীন গুপোন ভাব প্রকাশ কইরা দেই।
.
আমি আমার এলাকার ভিত্তে ফ্রর্থম BMW গাড়ীর মালিক 
ইহা কোন চাপা সমগ্রের অংশ না, খাঁটি সত্যি কথা।

...
...

..

শুধু ফ্রবলেম হইলো BMW টা আমগো গ্যারেজে পার্ক না কইরা শোকেইজে পার্ক করা থাকে!!!! ঘরে কোন গুড়াগাড়া পোলাপাইন আইলে হেইডা ড্রাইভ করে 

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

সাফল্যের চাবি' হাতে পাইলাম!!!

অনেক কাঠখড় পোহানোর পর, অনেক বছর অপেক্ষার পর, অনেক খারাপ মূহুর্ত পার করার পর, অনেকের অনেক খোঁচা যুক্ত কথা হজম করার পর, অনেক নিদ্রাহীন রাত পার করার পর অবশেষে আমি 'সাফল্যের চাবি' হাতে পাইলাম!!!

..

...

...

মগর কোন হারামজাদায় জানি সাফল্যের স্টোর রুমের তালাডা চেঞ্জ কইরা দিছে 

.

(আইডিয়াঃ আর্থসেল মুশফিক )
 — feeling angry.

এতো গরমের পরে বৃষ্টি আইলো

এতো গরমের পরে বৃষ্টি আইলো। কি সুন্দর ছাদে গিয়া আরামছে দিল ঠান্ডা করতাছিলাম। পিছ দিয়া দেখি উপরতলার রমনীও আইলো 
.
আহ ক্যায়া রোম্যান্টিক সিন হবে। “এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই পাশে” গানটাও আর শুনতে হবে না 
.
মগর উপরয়ালার মনে হয় আমার সুখ সহ্য হয় নাই। দিলো আতকা ব্রাশ ফায়ার কইরা (শিলা বৃষ্টি)!! ছাদের গেট মোটামুটি একটু দূরেই । ন্যাচারাল ফায়ারের হাত থেকে বাচার জন্য দৌড় দিলাম আর ধপাস কইরা পিসলা খাইলাম!!!
.
এইবারো বেকুব সুসান আর উপরয়ালার কান্ডে রমনী মুচকি হাসিয়া বাসায় চলিয়া গেলো, আর আমি বইয়া বইয়া শিলার ফায়ারে ঝাঝরা হইলাম 
 — feeling প্যারাসিটামল দুই বেলা.

বুধবার, ২ এপ্রিল, ২০১৪

নগদ বেকুব

রাস্তা পার হবো, ট্রাফিক কমার জন্য দাঁড়িয়ে আছি এমন সময় পিছন থেকে মেঘ বালিকা ডাক দিলো “সুসান ভাইইইইইইইইই !!!” পিছে চাইয়া দেখলাম মাইয়া একটা আমারে ডাকে বাট আমি তো হিতিরে চিনি না!!! 
“ভাইয়া কেমন আছেন?”
.
< “আছি ভালই কিন্তু আপনাকে তো চিনলাম না”
.
“আরে চিনবেন কিভাবে? আমাকে কি আপনার মত টিভি নাটকে দেখায় নাকি!! আমি আপনার অনেক বড় ফ্যান। জানেন আমার ঘরের পুরো দেয়ালে আপনার পোস্টার টাঙ্গানো!! আপনার সব নাটক আমি দেখছি, খুব ভাল লাগে আপনার অভিনয়!!”
.
“আমি??  টিভিতে নাটক করি!!!??  কবে থেকে!!  ”
.
< “এইযে ভাইয়া আপনার এইসব ফাইজলামি আমি জানি। লাইভ টক শো তে আসলেও আপনি এমন করেন দেখছি!! আমার সাথে আর এক্টিং করে লাভ নাই, আমি ভাল করেই আপনাকে চিনি। ইনফ্যাক্ট সবাই চিনে!! কয়দিন পর যে আপনি মোশারফ করিম এর জায়গা মারবেন এটা সিউর!!”
.

পিছে থে আরেক মাইয়া আইসা কয়, “আপনি সুসান ভাই না?? আল্লাহাআআআআআআআ আমার বিশ্বাসই হচ্ছে না আমি সুসান ভাই এর সামনে দাঁড়ানো!!! আ’ম সো এক্সাইটেড!!!”
.
ফুঠপাতের উপরে আরো কয়টা রমনী দাঁড়ানো, ওরাও দেখি আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাইয়া আছে!!
.
ঘটনা ঠিক বুঝলাম না, নামতো ঠিক আছে মগর এতো ফেমাস হইলাম কবে থে!!!?? তাও আবার রমনী গো হার্ট থ্রব!! আবার আমি বলে টিভিতে নাটকও করি!! টক শো তে আসি!! 
.
ধূর খেতা পুরি, আজকাল টিভিতে আমার লাহান কত গরু ছাগলরেই দেখায়। কোন একটার লগে মিল্লা যাইতেই পারে। চান্স যখন পাইছি ভাব মাইরা লই, এমনেও চোক্ষে সানগ্লাস দেয়া, ভাবেই আছি 
.
“ওহ থেঙ্কস... থেঙ্কস এ লট ফড় ওয়াচিং মাই ড্রামা। আমাড় সামনে অবশ্য একটা মুভিড়ো কথা চলছে, আই হোপ আপনাদেড় ভালো লাগবে। গল্পটা একেবাড়েই ডিফ্রেন্ট.. দেখবেন আশা কড়ি”
.
< “ও সত্যিইইই, মুভি করবেন আপনি। আপনাকে যা লাগবে না ভাইয়াআআআআ... যাই হোক এখন দুইটা রিকুয়েস্ট রাখতেইইইইই হবে। এক আপনার সাথে ছবি তুলবো, দুই আপনার পার্সনাল ফেসবুক আইডি লিঙ্ক দেন... প্লিজ প্লিজ প্লিজ প্লিজ না করবেন না প্লিইইইইইজ”

.
“আমি একচুয়েলি সবাইকে ফেসবুক আইডি দেই না, অনেক ডিস্টার্ব কড়ে তো ফ্যানড়া তাই আড়কি!!  আচ্ছা এতো কড়ে যখন বলছো নাও, কেউ এতো কড়ে রিকুয়েস্ট কড়লে আমি আবড় নাও কড়তে পাড়ি না  ”
.
অতঃপর রমনীরদ্বয়ের সাথে ফটো সেশন, ফ্রেন্ড রিকু এক্সেপ্ট করে বিদায় নিয়ে রাস্তা পার হতে যাবো তখন পিছন থেকে রমনীয়ে ডাক দিয়া কয়,

“ভাইজান রঙ্গিন চশমা পিন্দলে দুন্নাইডা কত্ত রঙ্গিন লাগে তাই না??  এই নেন আপনার আইডি কার্ড। মানিব্যাগ বের করতে গিয়ে রাস্তায় ফেলে দিছিলেন। নামটা ওখান থেকে জানছি, তাই চান্সে একটু মজা নিলাম আরকি!!!  ”
.
এতক্ষণে ফুঠপাতে আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা রমনীকুল (মানে তাহার গ্যাং) হো হো করে দুনিয়া কাপায়া আমার দিয়া চাইয়া হাসতাছে!!!!
.
মনে মনে খালি একটাই কথাই ঘুরতাছে “উফরয়ালা, হয় উফ্রে উডায় লও নাইলে দড়ি ফালাও বাইয়া উডি”